উলুবেড়িয়া কালীবাড়ির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত - The News Lion

উলুবেড়িয়া কালীবাড়ির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির ১০২ তম প্রতিষ্ঠা দিবসের সমস্ত রকমের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কালীবাড়ি পরিচালন কমিটি। আগামী ২৪ মে কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। 




এই প্রসঙ্গে মন্দির পরিচালন কমিটির সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান প্রতিবছর ধূমধাম সহকারে দিনটি পালন করা হলেও এই বছর করোনা সংক্রমণের কারণে শুধুমাত্র বিশেষ পূজোর আয়োজন ছাড়া সমস্ত রকমের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান অন্যবারে সর্বসাধারণের জন্য যে ভোগের ব্যাবস্থা থাকে এবার সেটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীমন্ত গরানী জানান মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠা দিবসে যে খরচ হত সেটা করোনা মোকাবিলায় ব্যায় করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.